বিশ্বাস নিজের প্রতি দেবার্পণ ঘোষ · Poems · 2013-10-05 · 669 views বিচার করে দেখে নেওয়ার পরে , শ্বাস-প্রশ্বাস একই কথা বলে ; সরল চিত্ত সেই কথাতেই চলে । নিত্য নতুন অজানা যা কিছু , জেনে নেওয়া নিজের মনে মনে ; রসদ হয়ে থাকবে জীবন সনে । প্রতি পদেই মেপে, বুঝে চলা ; তিতিক্ষাতে সদাই কথা বলা ।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)