এখনো সূযর্টা নিয়ম করে ওঠে, ... অস্ত যায়;
ইনক্লাব রব ওঠে, তবে ভিন্ন আঙিনায়।
বেলোয়ারী, তবু বেশ আঁটো-সাঁটো ভাব নিরাপত্তায়;
শবের মতো চুপচাপ বেঁচে থাকার দায়।
ভাবনার ভাবান্তর দিবা-রাত্রি ভাবায়,
লোকচক্ষুর অন্তরালে লোকহিত হয়।
আকুল আকাঙ্খা! তবু, পরিবর্তন নয়,
ছিল, ... আছে, ... থাকবে, ... - মানুষ আজ এভাবেই রয়।।
এ
ই
বে
শ
ভা
লো
আ
ছি...
Comments (6)