তখন চশমাটা আঁটা ছিল চোখে;
            রঙিন ছিল তার কাঁচ দুটো।
বুক ভরা স্বপ্ন ছিল আমার;
            পকেটে পয়সা ছিল না, ছিল তোমারই ফটো।।

ময়দানে বাদামভাজা ছিল;
           ছিল ফাঁকতালে একটু ঘনিষ্ঠ হওয়ার লোভ।
নেই, তবু ভাবি পাশে আছো;
           আছে না পাওয়ার যন্ত্রনা-ক্ষোভ।।

রেডি হয়ে আজো আমি থাকি;
            এই বুঝি এসে দেবে দেখা।
খোলা এই আকাশের নীচে;
           আজ আমি একেবারে একা...





বু


নে

রে
খো