হতাশারা আজ ঢেউ তুলেছে,
ডুবিয়ে মারবে বলে -
পণ করেছে তারা।
ক্লান্তিরা আজ হাপ ছেড়েছে -
অতল ক্লান্তিতে।

বিষণ্ণতা বাঁধ ভেঙ্গেছে,
যন্ত্রণারা মুখ খুলেছে,
ক্রোধগুলো সব থেমে গেছে,
ভালোবাসাগুলো মরে গেছে।

হতাশারা এবার তুফান এনেছে -
আশাগুলো তাই মিলিয়ে গেছে।