একটা দেশের রাজধানীতে
একটা বিশাল টাক ছিলো,
টাক মাথাটি সারা দেশে
টো টো করে ঘুরছিলো।
একটা শিশু দেখলে
পরে ভাবছিলো-
এমন টাক তো
বিশ্বকাপের পার্ট ছিলো !
একটা বুড়ো
টাকটি দেখে কাঁদছিলো-
এমন টাক তো
ষাট দশকেই ঢের ছিলো !
প্রধানমন্ত্রী
টাকটি নিয়ে ভাবছিলো
কারণ কিন্তু টাকের ভেতর
মগজগুলো সৎ ছিলো !
টাক মাথাটি
ভাবতে ভাবতে ঘামছিলো,
তার ওপরে
পিঁপড়েরা সব হাঁটছিলো।
বিজ্ঞানীরা
টাকটি নিয়ে ভাবছিলো,
কেমন যেনো মঙ্গল গ্রহের
ছবি তাতে ফুটছিলো!!
১৯শে এপ্রিল, ২০১৫
Comments (4)