আমি, 'আমি' হতে চাইনি-
স্রেফ শিল্পী হতে চেয়েছিলাম।
আমি কবি হতে চাইনি-
কবিতা হতে চেয়েছিলাম।
আমি গল্প হতে চাইনি-
স্রেফ চরিত্র হতে চেয়েছিলাম।
আমি দেহ হতে চাইনি-
প্রাণ হতে চেয়েছিলাম।
আমি মানুষ হতে চাইনি-
স্রেফ উপস্থিতি হতে চেয়েছিলাম।
৯ই জানুয়ারি, ২০১৫
Comments (2)