আমার সমাজ, সংসার,
আমার জীবন, ধর্ম,
আমার চলার, পথ,
আমার সবটুকু, চাওয়া,
এমন নির্মল প্রবঞ্চনাগুলো থেকে মুক্তি চাই।
শিশির ফোটা ঘাসফুলের স্বপ্ন
মেঘের উড়ে চলা নীল আকাশের ব্যঞ্জন
অভিমান সেতো, যাতনা বুকের ভাটার নদীর মত
অপেক্ষার যন্ত্রণা খেয়ামাঝি শিখে নেয়,
বাঁকে বাঁকে বৈঠা ঠেলে।
তবে কেন সময়ের কোল ঠেলে
চুঁইয়ে চুঁইয়ে নিঃশেষ হয় স্বপ্নবুনো ফুল।
অভিমান টেনে আঁচল ভরালে
জ্যোৎস্নায় মেটে না আঁধার কালো।
১৪২০@১২ কার্তিক,হেমন্তকাল।
Comments (7)