ফুলের বিরহে গাছের পাতা মূর্ছায়ে যায়
এ বিরহ আবশিক,এ বোঝানো দায়,
চোখের জলে গাছের অস্থি মজ্জা শুকায়,
তবু বারি বয় থামতে না চায়।
বরিষে রাশি রাশি
এ যেন ইন্দ্রদেবের অট্টহাসি।
শুকনো দগ্ধ কাষ্ঠ যেন
কত কারণ বিকাশি...