তোমার অপেক্ষায়
মনের মাঝে দুখের বাতি
ভাটার মতো জলে
ভুলে যদি যাবে আমাকে
কেন ভালবেসে ছিলে।
এখনো তোমাকে ভুলিনি
আছো তুমি অন্তরে
দিবানিশি কান্দি আমি
তোমার স্মৃতির অন্তরে।
এখন নিমের মত তিতা
তোমার মিষ্টি মধুর কথা
ভালোবাসার ফাঁদে ফেলে
হৃদয়ে দিলে ব্যথা ।
যত্ন করে রাখবে বলে
মনটা কেড়ে নিলে
অন্যজনকে আপন করে
আমাকে ভুলে গেলে।
চোখের নিচে কালি পড়েছে
মনটা পুড়ে ছাই
এতো ভালোবাসলাম তোমাকে
তুমি আমাকে বোঝ নাই।
আমিও তো মানুষ বন্ধু
রক্তে মাংসে গড়া
বাহির টা দেখতে যেমন
ভিতরটা আমার পড়া।
তোমার জন্য বন্ধু আমার
হৃদয়টা তোলা
এসো তুমি মনে যদি চায়
মনের দরজা খোলা।
Comments (12)
Only registered members can comment. Log in