শ্রাবণের বর্ষণে তাহারি দর্শনে
কত সুর বেজেছিল গগণে
শত ফুলে ছড়ে গো সৌরভ
পাবো বলে, মনে জাগে গৌরব।

অচল পুরীর রাঙা প্রাণে
হেসে খেলে বজ্র গানে
নিখিল মাঝারে ছিলে একা
ঘন বনে হল দেখা।

বাদলের মত ঝরে নুপুর
আঁখির পরে ডুবল দুপুর
কেন এলে কে জানে
লুকে ছিলে কোন খানে?

শ্যামা পথে ভুলে হায়
তারে কূলে কূলে পাই
বাঁধিতে গো মনে চায়
ভরা মনে তারি ঠাই।