উজবুক ধুক ধুক
কথা কয় হাসেনা
বক বক ফক ফক
মন খুলে কাশেনা
নাম ধাম খাম খাম
খায় খানা পদ্য
হাদারাম কালো জাম
খায়না সে সদ্য।
দূর দূর কলা দুধ
হাম খায় নিত্য
কুড় কুড় ভেঙে হাড়
মশা খায় ভৃত্য
জল জল বাড়ে ঢল
পেট হয় শক্ত
তাল খেলে বাড়ে বল
দাঁত ভেঙে রক্ত।
Comments (2)