ঝুনঝুনিয়ে ওঠে ঝুমুর
গুনগুনিয়ে গান
চনমনিয়ে ওঠে আমার
মরা দেহে প্রাণ
গগণ জুড়ে খোলস ছেড়ে
ঝুমঝুমিয়ে এল বাদল
টুপটাপ ঝুপঝাঁপ
পরজ সুরে বাজে মাদল
রসের পাহাড় পাতার বাহার
ওই দূরে ডাকে
পলির ভাঁজে ঝিনুক সাজে
রেখ গেল বাঁকে।
কণায় কণায় ফেনায় ফেনায়
ডোবে গাঁয়ের ঝি
পতির আশে হেসে হেসে
মনে পড়ে কি?
নেবুর তলে জলে জলে
বাঁধে স্রোত ধারা
লতার তারে সুর ধরে
চলে গেল ওরা।
Comments (6)