শুদ্ধ আশার ফল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

ঠুনকো আশা ভাঙছে বলে
ফেলছো চোখের জল,
নয় কি তোমার ছল?
ডাক দিয়ে এক আল্লাহ বলে
বান্ধো দেখি বল!

আজ যে ফকির কাল যদি পায়
সাত তলাতে বাস,
করবে কে তা নাশ?
নিঃস্ব বলে অন্তরে কি
থাকবে না তার আশ?

বিশ্বাসে কেউ আপনা চিনে
বাঁধলে বুকে বল,
শুদ্ধ জ্ঞানের তল,
অন্তে হলেও ঠিক মিলে তার
স্বপ্ন আশার ফল।