সকাল থেকেই প্লাটফর্মে ঘোরাঘুরি করছে শাহেদ
গোপনে সংবাদ পেয়েছে -
কোন এক ট্রেনে অহনা বাড়ি ফিরবে আজ।
সেই যে সম্পর্কের কথা জানাজানি হলো
ওর বাবা ওকে জয়পুরহাট রেখে আসলো
আর দেখা হয়নি দুজনের।
ট্রেন ভিড়ছে - ছেড়ে যাচ্ছে
সেই সাথে চক্রহারে বাড়ছে শাহেদের ব্যাকুলতা।
এমনিভাবে অবশেষে -
ছেড়ে গেলো যখন সন্ধ্যার শেষ ট্রেনটি,
অশ্রুসিক্ত নয়নে আকাশের পানে তাকিয়ে
যেন সে বললো: হে বিধাতা!
আর কি দেখতে পাবো না ওকে কোনদিন!
তারপর -
লঘুপদে হেঁটে চললো বাড়ির পথে।
পরের ঘটনাগুলো আর জানা হয়নি
শুধু এটুকু শুনেছিলাম -
ক' দিন বাদে ও একটি পত্র পায়
যাতে লেখা ছিলো -
শাহেদ,
তোমাকে দেয়া কথা রাখতে পারলাম না আমি
ক্ষমা করো আমাকে!
ইতি
তোমার
অহনা !

Comments (0)
Only registered members can comment. Log in
No comments yet. Be the first to comment.