নীড় হারা পাখি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
বৃক্ষ শাখায় বসে নীড় হারা পাখি
বিষাদে মোড়ানো তার পাংশুটে মুখ,
বিরহ কাতরে দুটি ছল ছল আঁখি
হরেছে স্বরটা বুঝি পাষাণের বুক।
নিশীথে নিঠুরে উঠে বোশেখের ঝড়
নিয়েছে সকলি তার আপনার কেড়ে,
সুখের ভুবন তাতে হয়ে গেলে পর
তা দেখে হতাশে গেছে নিয়তিও ছেড়ে।
হায়রে অভাগা তোর জীবনের সুখ
কচুর পাতায় যেন এক ফোটা জল,
যদি তা শিশির দেয় দেখে তোর দুখ
কাড়তে তপন যেন কতো করে ছল।
দুখেরা অভাগা মনে যদি করে খেলা,
গড়ানো যায় কি কভু পথ চেয়ে বেলা!!
Comments (11)
Only registered members can comment. Log in