খোকনের ঈদ
বোরহানুল ইসলাম লিটন
==============
সবে তো নামাজ শেষ,
বাড়িতে ফিরেছে ঈদের নামাজি
খুলেনি তখনো বেশ।
খোকন চলেছে গঞ্জ বাজারে
কিনিতে পটকা রং,
ঈদের খুশিতে ভরা মুখখানি
পোষাকে কতো না ঢং।
পোড়া দালানের দরাজে বসিয়া
ভাবিছে অচিন লোক,
অবুঝে দেখিতে দু’জনা চোখেতে
ভরিলো হৃদয়ে শোক।
স্তব্ধ নীরবে নহে তা গরবে
কি যেন ভাবিলো মনে,
লঘু ধীর পদে হাঁটিয়া চলিল
আপনা বাড়ির পানে।
ক্ষণকাল পরে ফিরিয়া আসিল
হাতে খাবারের থালা,
দেখিতে অচিন ভেবে সমীচীন
ঘুচিল মনের জ্বালা।
হস্ত বাড়িয়ে খাবার টানিলো
বুকেতে অসীম বল,
হাসি ভরা মুখে সুখে বা কি দুখে
গড়িলো দু’ফোটা জল।
Comments (9)
Only registered members can comment. Log in