কাঞ্চা বাঁশের বাঁশি
======================@@@
একবার মেলায় যেতে চেয়েছিলাম
শুধুই ওর জন্য,
কিন্তু ........................পারিনি।
পরের দিন দেখা হতেই
ও’ আমাকে ডেকে বললো -
’এই নাও তোমার জন্য একটা বাঁশি এনেছি!’
কাঞ্চা বাঁশের বাঁশি।
আজ সেই বাঁশি নেই,
বাজারে যাওয়ারও প্রয়োজন হয় না
তবু ওই দিন এলে অজান্তেই যেন
প্রাণ ছটফট করে উঠে!
আর?
হৃদপিণ্ডের গোপন প্রকোষ্ঠে অতি সযতনে
সাড়া দেয় এক ‘কাঞ্চা বাঁশের বাঁশি!’
Comments (4)
Only registered members can comment. Log in