তখনকার শীতে -
রেললাইনের ধারে ঘুরতে গেলে প্রায়ই দেখতাম
একটি মেয়ে একই জায়গায় দাঁড়িয়ে
জিজ্ঞাসু দৃষ্টিতে ফিরছে এদিক-ওদিক।
একদিন -
ভণিতাহীনে জিজ্ঞেস করলাম -
কে গো তুমি? কাউকে কি খুঁজছো?
জবাব - হাঁ!
তারপর গরগর করে বলে দিলো আমারই ঠিকানা।
শুনে -
ওর মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে ভাবতে লাগলাম -
কে এই চেনা চেনা মেয়েটি!
আমাকেই খুঁজছে অথচ চিনতে পারছে না।
অনেকক্ষণ নির্বাক থেকেও
উপায়ান্তর না পেয়ে বলি -
কাল এসো, আমার পরিচিত, নিয়ে আসবো তাকে।
সেই যে গেলো আর ফিরেনি।
আজ ঘুরতে গেলে ওখানে তবু যেন থমকে দাঁড়াই
দাঁড়াতেই হয় -
যখন বুঝি নাকে এসে ঢুকছে
সদ্য ফোটা এক শিশিরসিক্ত ক্যামেলিয়ার ঘ্রাণ।

Comments (0)
Only registered members can comment. Log in
No comments yet. Be the first to comment.