ইনসাফী দ্বার
====================@@@
আছে জেগে রবে ইনসাফী দ্বার
হয়তো বা বলে অন্তর ভরা পাপে,
আপন সারের বাটখারা দিয়ে
সাধুতাকে এনে একই পাল্লাতে মাপে।
দম্ভ বা ছলে মিথ্যার ঝড়
যতই উঠুক কাল বোশেখের বেগে,
দেরিতে হলেও সাধকের বলে
সত্যটা উঠে ঠিকই অমলিনে জেগে।
Comments (8)
Only registered members can comment. Log in