দুঃখের ভার
=====================@@@
দুঃখরা হলে বোঝা,
হয়তো পারে না সহজে সে’ জন
চাইলেও হতে সোজা!
অবেলায় ছুটে ঘন কালো মেঘ
গতরে উঠলে ঘেমে,
মনে হয় দেখে ওদেরই ওজনে
আকাশ এসেছে নেমে।
লোহার গাত্রে মরিচারা জমে
অবাধে গড়লে বাড়ি,
না পাঁজালে কেউ দিনে দিনে সেও
হারায় মুখের সারি।
সহনীয় জলে ফসলও তো যাচে
অবশেষে আবালতা,
নিড়ানি অভাবে যায় যদি বেড়ে
শ্যাওলার বদ্ধতা!
Comments (3)
Only registered members can comment. Log in