দয়াময়
বোরহানুল ইসলাম লিটন
==============
অন্তর মোর পাপ-পাতকে ভরা
ওগো মহান দয়াময়,
তোমারে রাখিবার পবিত্র ঠাঁইটুকু
মোর হৃদয়ে যে নাই।
ভিক্ষা মাঙি তোমার দরবারে
চাহি তোমার করুণা,
তোমার মাগফেরাত থেকে
আমাকে বঞ্চিত করো না।
ইহকালে মোর কল্যাণ করো
পরপারে ও করিও তাই,
তুমি ছাড়া মোর দো-জাহানে
আর যে কেহ নাই।
ঈমানের সাথে মৃত্যু দিও
কালেমা দিও মুখে,
গোসসা করো না শুকরিয়া আদায়
করিনি বলে সুখে।
কবরে মোর সহায় হইও
আলোকিত করিও রাত,
নিরাপদে মোরে পার করিও
পুল-পুলসিরাত।
ভয়ে কাঁপে মোর অন্তরখানি
চাহিবার মুখ নাই,
দয়া করে মোরে, রোজ হাসরে
দিও আরশেরি ছায়াতলে ঠাঁই।
পাপে ভরা হিসাবের খাতা
পূণ্য পায়নি স্থান,
তোমার মহিমান্বিত নামের গুণে
মোরে বেহেস্ত করিও দান।
Comments (4)
Only registered members can comment. Log in