ছেঁড়া প্রশ্ন (ট্রায়োলেট)
ছেঁড়া প্রশ্ন (ট্রায়োলেট)
========================@@@
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে,
তার কাছে ক্যান সঁপতে চা’বো হৃদয়ে ভূমের মাটি,
আড়াল থেকে কলকাঠি যে নাড়বে অবশেষে?
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে!
জানি গুঁজে চাঁদ রাতে ফুল মেঘের দীঘল কেশে,
কও তো পিরিত সাগর বিনে হয় কি মেঘের খাঁটি?
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে,
তার কাছে ক্যান সঁপতে চা’বো হৃদয়ে ভূমের মাটি?
Comments (4)
Only registered members can comment. Log in