বোকার পরিণতি
বোরহানুল ইসলাম লিটন
===================
সাপ চলেছে পুকুর জলে
তাই দেখে এক মাছ,
ভাবলো এ তো দারুণ খেলা
ছন্দ তালের নাচ।
লেজ বাঁকিয়ে ডাইনে বামে
করছে মজার খেল,
ক্যান বা আমি থাকতে ডুবে
মানবো হারের ফেল।
পিঠ খুশিতে তুললো ভেসে
গর্বে আশার বুক,
রৌদ্র তাপে ভাবলো এ তো
স্বর্গ সুখের যুগ।
হায়রে কতো হদ্দ বোকা
শোল বোয়ালের দল,
নইলে ডুবে ক্যান বা থাকে
জল গহিনের তল।
লেজ বাঁকিয়ে লম্প খেলা
চলছে যখন বেশ,
ঠোঁট দু’ দিয়ে মাছরাঙাটি
করলো খেলার শেষ।।
Comments (8)
Only registered members can comment. Log in