বড্ড রে তুই দেশী! (অণু)
====================@@@
জ্ঞানীর চেয়েও অক্ষত আজ
যার আছে ভাই পেশী,
তারচে’ অধিক দাপ দেখি যার
মামা খালু বেশী।
নেইকো যাদের শক্ত আগল
সাজছে তারা কালের পাগল
আর কি ভুলে তাদের কাছে
আসছে এলোকেশী!
পাগলা সেও বলছে যখন
বড্ড রে তুই দেশী!!
Comments (6)
Only registered members can comment. Log in