অভিমানের জল
====================@@@
সেই যে মাগো চলে গেলি
আসবো বলে ফের,
সেদিন থেকেই টানছে এ মন
ছিন্ন কাঁথার জের!
অনেক ভাবি তোর কথা রোজ
এঁকে সবুজ মাঠ,
বুকখানি আজ তবু আমার
নৌকা হারা ঘাট!
গুড়গুড়ে মেঘ যতোই আনুক
খলশে পুঁটির ঢল,
অক্ষিতে তাই আর জমে না
অভিমানের জল!
Comments (4)
Only registered members can comment. Log in