আমার নবীর ফুলকলি
====================@@@

চিলের দেশে ছেড়ে দিলাম
আমার নবীর ফুলকলি,
তুই রে সখা থাকিস না আর
যেচে ধোঁয়ার কুণ্ডলী।

মেঘ হয়ে যা খুঁজতে ওদের
ধরবি সেজে অক্টোপাস,
পথেই যদি যায় নিভে প্রাণ
হবেই হবে স্বর্গবাস।