আজব সত্য
====================@@@
ছোট্ট জীবন জেনেই আমি
সঙ্গী করে হানাহানি,
সামনে আড়ে করছি রোজই
স্বার্থ নিয়ে টানাটানি।
আজকে ভাঙি পরের আশা
কাল দি’ থাপড় সখার গালে,
পরশু ভাবি ‘হচ্ছে কি ঠিক!’
নকশা এঁকে নিজের ভালে।
’এক মিনিটের নেই ভরসা’
গর্বে মেনেই হচ্ছি দুখী,
নিচ্ছি না খোঁজ ক্ষণিক তবু
ক্যান হতে হয় কেবলামূখী।
Comments (4)
Only registered members can comment. Log in