আজব সময়!
=========================@@@
’আজব সময় ধায় ভেসে আজ!’ বলছো শুধুই বুলি?
আম্পায়ারের চড়ে ঘাড়ে
দেখছো না কে ছক্কা মারে?
বৌচি খেলায় বৌ কি লাগে, ডাংগুলিতে গুলি?
চড় খেয়ে বেল হচ্ছে নরম, পাকছে কাঁঠাল কিলে!
দিন না যেতেই কাটছে কলা
ফের কি তবু বলছে ভোলা -
’আম পড়েছে কলির বাগে খাই চ’ সবাই মিলে??’
Comments (3)
Only registered members can comment. Log in