অহংকার
============================@@@
চোত মাসে টাক ডোবার ধারে মেলে বিবশ ঠ্যাঙ,
শুয়েই ছিলো অনাহারে কাঁকড়া ও এক ব্যাঙ।
হেনকালে ডাক ছাড়ে বক উর্ধ্বে তুলে গল,
ব্যাঙ বলে ভাই ভাবতে পারিস খায় ও কতো ফল!
আমার যদি থাকতো অমন লম্বা কাঁধ ও ঠোঁট,
এমন দিনে সইতো কে বল তৃষ্ণা ক্ষুধার চোট!
কাঁকড়া বলে সই তো পাড়ে গোড়ায় বসেই তাল,
ভাবিস কি তুই তোর মতো বয় ভাগ্যহীনা ভাল!
Comments (3)
Only registered members can comment. Log in