যা হতে চাও তাই হয়ে যাও
যে যাই বলুক লোকে ,
হাল ছেড়োনা নিজকে গড়ো
ভয় করোনা মিছে |

মনের কোণে লুকিয়ে থাকা
শক্তি সাহস খুঁজে ,
তোমার সকল আধফোটা ফুল
যত্নে ফোটাও নিজে |