মনের জমিন বিক্ষত আজ
আঘাত হাজার কোটি ,
কচি সবুজ লাউয়ে যেন
যাচ্ছে গেঁথে বটি |

তাকাই যেদিক আঁধার সেদিক
ছলনা সব কিছু ,
প্রতিকূলতার বাধা কাঁটা
ছাড়ছে না আজ পিছু |

কাছের মানুষ আঘাত হেনে
বারবার শুধু হাসে ,
ভেতর চেরা কষ্ট্জলে
স্বপ্ন ফসল ভাসে |