দিন দুপুরে নারী দেহের
বস্ত্র হরণ করলো যারা
মানুষ নামের হায়েনাদের
দেখলো জাতি তারা কারা।
ত্রিরিশ লক্ষ নারী দেহ
ছিঁড়েখুঁড়ে খেলো যারা
আজকে আবার মুখোশ পরে
আসলো নাকি তারা ?
কোথায় গেলো চেতনাধারী
সস্তা দামের চেতনা নিয়ে
নারীবাদীরা কোন ইশারায়
নীরব মুখে তালা দিয়ে।
কেমনে বলি আজকে আমি
কিংবা নারীরা স্বাধীন
বলতে পারি শুধু কি নারী
পুরো দেশটা পরাধীন।
১৭.০৪.২০১৫
Comments (2)