আমি কি একখণ্ড বরফ চাইতে পারিনা ?
হয়তো ফ্রিজ ছিলনা ঘরে ,
হয়তোবা থাকতে নেই আমার ফ্রিজ ।
একখণ্ড বরফ , তা ও সবার অধিকার
তোমার,আমার, তাবৎ সকল মানুষের ।
এই চৈত্রের খরা পিরিত দুপুর বেলায়
তৃষ্ণায় আমারও আত্মা
আর্তনাদ করতে পারে ,
একফোঁটা হিমশীতল জলের জন্য ।
আমার চাওয়াতে তোমার হয়তো
শীতল অনুভূতি গুলো লাফালাফি করছিল
দৃষ্টির অলক্ষ্যে ।
কিন্তু নাকের ডগায় জমে ওঠা লালিমা
সত্যি ই তোমায় বিপদে ফেলে দিলো
তোমার ইচ্ছার অনিচ্ছায় ।
হয়তো অন্যায় ছিল বরফ চাওয়াতে !
বুঝবে তখন -
যখন লোড শে ডি ং এ
তোমার ফ্রিজের বরফ খণ্ডগুলো গলে
জল হবে ,
তোমার অশ্রুজল হবে ।
০১-১০-১৩
Comments (8)