১/

এখন আমি বৃষ্টি হবো
ভিজবে তুমি আমার স্পর্শে ,
তোমার ঠোঁটে ছোঁয়াবো ঠোঁট
ভালবাসার তুমুল বর্ষে ।    
          ২/  

রেখেছিলাম তোমার পায়ের নুপুরখানি
যখন চাইব আমি -
তুমি তখন দিও তোমার পা- দু'খানি
আমি শুধু ভালবাসা বাসতে জানি ।    
           ৩/

আকাশ যখন চাইছে না আর
মেঘকে কাছে রাখতে ,
মেঘের কি সাধ্য বলো
আকাশ ঢেকে রাখতে ।
তুমি সখি ভালোয় আছো
সূর্য মেখে ঘাসে ।
আমি ঝরি বৃষ্টি হয়ে
তোমার কি যায় আসে ।
      ৪/
তোমায় নিয়ে যায়নি কোথাও একা
হাঁটতে যায়নি, বসতে যায়নি
শিশির জলে পা ভিজাইনি
সাগর পাড়ে সূর্য হয়নি দেখা ।
তোমায় নিয়ে যায়নি কোথাও একা ।

২৯-০৯-১৩