জানালা কিনবো বলে
সেই থেকে যে নিরুদ্দেশ
জানালা আর কেনা হলো না ।
মানিব্যাগের টাকাগুলো আধুলি সিকি হয়ে
কখন যে পড়ে গেছে ড্রেনে ।
ড্রেন থেকে তুলতে গিয়ে
তুলে আনি পচা দুর্গন্ধ স্মৃতি ।
সেখানে হারিয়ে ফেলা সিকি খুঁজতে খুঁজতে
আঙুলের নখ ভোতা হয়ে ঝরে পড়ে ।
জানালা আর কেনা হলো না ।
ঘুণের কবলে থাকা পুরনো টুটা-ফাটা জানালা আমার
পরিচর্যার অভাবে মেয়াদোত্তির্ণ হয়ে গেছে ,
তোমার আমার সম্পর্কের মতো ।
২৪-০৯-১৩
Comments (10)