মাঝ রাতে হঠাৎ আমার ঘুম হল উধাও ,
আমি এদিক ওদিক কোথাও খোঁজে পাইনি ।
হাত নেড়ে দেখি
বালিশ পড়ে আছে বালিশের জায়গায় ,
পাটি পড়ে আছে বিছানায়
জলের গ্লাস আছে ঠিকঠাক মতো ।
পাশ ফিরে দেখি
কয়েল জ্বলছে সে নিজের ই নিয়মে ।
ডিম লাইটের আলোতে দেখি আমি নেই
এবার ঘুম খুঁজবো না নিজেকে !
দ্বিধায় , নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম ,
চোখ ছিল জেগে
তাকে পাঠালাম খুঁজতে ।
বেশি দূর যেতে হয়নি তার
বাইরের গেটে ছিল তালা ,
শরীর বেরুতে পারেনি গেটের বাইরে । তাই -
ঘুমকে পাঠিয়ে দিলো তোমার বিছানায় ।
তোমাদের দু'জনার ডুব সাঁতার দেখতে দেখতে ,  হঠাৎ
চোখ ফেটে জল । তাই-
আজ ঘুমের বারোটা বাজলো ।

২৩-০৯-১৩