রিলেটিভ
সে বলতে পারতো , সময় করে একবার এসো কিন্তু ।
কিন্তু সে বলল, এবার পূজোয় অবশ্যই আসতে হবে ।
আমি নির্বাক , থ বনে ছিলাম কিছুক্ষণ ,
আমি তার রিলেটিভ হই
আমি তার ছোট বোনের বর ।
সে বলতে পারতো , আমার ভীষণ কাজের চাপ
আমার আর থাকা চলবে না । কিন্তু -
সে বলল , কেন জানি আমার যেতে মন চাইছেনা ।
সে বলতে পারতো ,
তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে , কিন্তু -
সে বলল , গড প্রমিজ
তোমার সাথে দেখা না হলেই বোধহয় ভালো হতো ।
হটাৎ বাতি গেলো নিভে , বুকের প্রাসাদে
ধব-ধব , ঢিব-ঢিব প্রচণ্ড ভুমিকম্পন ,
ভুলেই গিয়েছিলাম , কে আমি ? কি আমার পরিচয় ?
আমি তার ছোট বোনের বর হই
যথেষ্ট দূরত্ব রেখে চলি ।
দূরত্ব ঘোচাল কে , আমি নাকি সে ?
বিদায়লগ্নে হাসি মুখ না দেখে
ওর চোখে দেখলাম বর্ষা ঝরতে ।
সংগত কারণে প্রচণ্ড ধাক্কা খেলাম ,
ধাক্কায় পড়তে পড়তে উঠে দাঁড়াই ।
দাঁড়াতেই হবে , কারণ -
আমি তার রিলেটিভ হই
আমি তার ছোট বোনের বর ।
১৭-০৯-১৩
Comments (4)