যতবারই দেখতে গিয়েছি
রবি ঠাকুরের সেই কাব্যিক ফাল্গুন
খোঁপায় ফুল আর বাসন্তী শাড়ির
সেই উচ্ছ্বাসিত মানবী
আমি দেখেছি শুধু তোমায় ।
কল্পনার সব রং নিঃসৃত করে
যে ছবি আমি একেছিলাম
তা শুধু তোমারই ।
কোন এক বসন্তের দিনে
একটি কবিতা লিখবো ,
যে কবিতায় থাকবে ভালোবাসার পূর্ণতা
থাকবে সজীবতা আর প্রান
হয়ত লিখবো একটি গান ।
লিখবো সেইদিন ,
যেদিন তুমি সামনে এসে দাঁড়াবে ।
দেখে নিয়ো তুমি ,
ঠিক একদিন দেখা হয়ে যাবে ।
হউক না দীর্ঘ বছর অথবা এক যুগ পরে ,
এমনি এক বসন্তের দিনে ।
Comments (4)