গ্রীষ্মের দুপুর
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।
ঝিঁ ঝিঁ বোলে বৃক্ষ ডালে
সকাল দুপুর বেলা,
এমন দিন এলেই বুঝি
আগুন দিনের খেলা।
দুপুর বেলা রবির খরা
ধুঁকছে পাখি গাছে,
গবাদিপশু খায় না ঘাস
ছায়ার দিকে ছোটে।
কৃষক শ্রমিক বটের তলে
একটু শান্তি চায়,
খোকা খুকি ঘাটের জলে
নাইতে শুধু যায়।
বাবুরা সব এসির তলে
ঠান্ডা করে গা,
কারেন্ট গেলে করে তারা
শুধুই হা হা।
Comments (8)