আমি ভালোবাসি তাই
এখনো খুঁজি তোমায়
যামিনীর তারায় তারায়
আমি ভালোবাসি তাই
আজো তালাশি তোমায়
তটিনীর স্রোতের ধারায়।।
ভালোবাসি তাই আজো
জোনাকির পথ ধরে
তব শহরে আলো বিলাই
ভালোবাসি তাই আজো
আপনের হৃদঘরে
আপনার স্বপ্ন শুন্যে মিলাই।
ভালোবাসি বলে আসি
রোজ তব পাশাপাশি
কিরণালো তিমিরে হারায়।।
ভালোবাসি বলে সব
গহীনের কলরব
চুপ রয় আজো অবিরাম
রংতুলি আর ক্যানভাসে
স্মৃতিরা যে কাঁদে হাসে
আঁকে হেতা পট অভিরাম।
নীলিমার স্মৃতিটান
ক্যানভাসের ইতিটান
পিছুটান যে হয়ে দাঁড়ায়।।
[অক্ষরবৃত্ত ৮+৮+১০]
নিজগৃহ, আদর্শপাড়া,
Comments (0)
No comments yet. Be the first to comment.