ওরে মুসলিম তোদের দুখে লেখেন কবি গান
তোদের এহেন দশায় কবির কাঁদে রে পরাণ।
আর ঘুমিয়ে কাটাসনে দিন খুলে তাকা চোখ
প্রতিবাদের দেয়াল বানা বুলেট বানা মুখ।
আর কতকাল থাকবি ঘুমে বেহুদা সে ঘোরে?
সুখের নীড়ে ভাঙন এলো— যায় জানিয়ে তুরে।
ডাকছি কত কৌশল শত করছি পেতে দিয়ে বুক ॥
টিকটিকি চামচিকি দেখি তোর ভাগাড়ে খেয়ে
পরঘরের তৃপ্তিবুলি যায় সারাদিন গেয়ে।
সুযোগ পেলেই শূল ফুটিয়ে রক্ত চুষে যেমন জোঁক ॥
ঘাতক-দালাল আছে ঘরে তোর অজানা নয়
তবু আয়োশ কেন ঘুমে? আছে ভীষণ ভয়।
সময় আছে থামা তাদের, রক্তচোষা যত হোক ॥
Comments (0)
No comments yet. Be the first to comment.