তোমাদের টাকা হলে গাড়ী করো
কিবা দালান বাড়ি করো
বুক ভরে সুখ খুঁজে মনটাতে ভাঁজ ধরো।
পইপই হিসাবের নগদান খুলে দেখো
কাছেদের বাদ রেখে দুরেদের ঘৃণা আঁকো।
অতলে চলে পা বুক ফুলে পবনে
তোমাদের টাকা হলে চেঞ্জ আসে শ্রবণে।
টাকা হলে একদিন আমরাও কুড়াবো,
দিল ছোঁয়া রতনে বুকখানি জুড়াবো।
আঁচল পেতে কুড়াবো যেখানে যা পাই-
যত রবে সব কুড়াবো ধরায়।
পইপই সাজাবো ফেলে দেয়া মা সব
আমাদের টাকা হলে হবে মায়েদের কলরব।
পাহাড়ী দ্বীপ মহেশখালী, ককসবাজার
গুলশান রোড় আবাসিক
Comments (0)
No comments yet. Be the first to comment.