চেষ্টা করেও ভুলতে পারিনি তোমারে।
ক্যান পারিনি ব্যাখ্যা চেয়ো না।
বুকের বাঁপাশে যেটুকু ব্যথা—
পুরোটাই নিভে-জ্বলে তোমার নামে।
আমায় ছেড়ে যেথায় আছো-
ভালো থেকো, নিরাপদে খুশি থেকো।
সুযোগ হলে কান পাতো স্মৃতির কোলাহলে—
বুঝে যাবে ব্যথাতুর হৃদয়ের নীরব আর্তনাদ।
লোহাগাড়া, চট্টগ্রাম।

Comments (0)
No comments yet. Be the first to comment.