নিজেকে গুটিয়ে নিয়েছো সুবিশাল আকাশের নিঃসীম প্রান্ত থেকে,
গুটিয়ে নিয়েছো হৃদয়ের আঁকাবাঁকা সরু আলপথের সীমানা থেকে।
নিজের মনের সাথে বিতণ্ডায় জিতে গেছো জেদের বাহুবলে,
মেপে দেখোনি কভু নিজেকে ডুবালে কত নিছক লোনাজলে।
অভিমান, অভিযোগ জমে জমে ভার হয়েছে বুকের গহীন,
অথচ দু ঠোঁট জেদের তালে যুগল ভাঙার কথা বলে........!
আমি এক অভাগা মাঝি....!
কোনো এক রঙিন ভোরের সোনালী স্বপন বুননের চুক্তিতে রাজি।
স্রোতের বিপরিত পালহীন নাও বেয়ে তিরিশ বসন্ত পার—
দাঁড় টেনে ক্লান্ত আমি, শ্রান্ত আমি নির্বলা এই তনু আমার।
অথচ আমি রগছেটা পরিশ্রমে তোমার গোচরে নায়ক সাজি,
আমি এক বিড়ম্বিত ললাটের ক্লান্ত মাঝি।।
অভিযোগের অসহ্য চাপে ফেটে তলকানা আমার ধৈর্য তরী,
অভিমানে যার হয়নি মেরামত দীঘল ইহজমন ভরি।
অবহেলার আক্রমণে ধ্বসে ধ্বসে আজ আনুনী স্বাদের প্রাণ
থেমে থেমে তবু গেয়ে গেছে কতো তোমার স্মৃতিভরা গান।
অকূল পাথারের সাঁতার দীক্ষা হস্তগতের আগে
প্রাণপাখি আমার যায় যায় দশা নিখিল ভুবন ঘুরি,
অবশেষে তার বিরতি যাত্রার অতল ধৈর্যতরী।।
Comments (0)
No comments yet. Be the first to comment.