আকাশ ঘেমে বৃষ্টি নামে শুকনো পাতা ধর্মহীন
পাতলা কায়ের অঙ্গ ঘামে কাজল নয়ন কর্মহীন।
ক্যানভাসে যার স্বপ্ন আঁকা সবুজমাখা তুলিতে
হৃদাঙ্গিনা বেদন ঢাকা ব্যর্থতারা ঝুলিতে।
দৃষ্টিকাড়া মিষ্টি চলন পেছন পটে আলোময়
ঝিলিক লাগা তরঙ্গরা নজর কাড়ে সবসময়।
ব্যথার সায়র উপছে ধরা স্মৃতিরাশি চলমান
সম্মুখে রোজ উৎপেতে রয় ঝর্ণাধারা ধাবমান।
ঠোঁট সীমানার মুচকি হাসি গাল জমিনে পড়ে টোল
বুকে পুষে নীল বিষাদী মুখে বাজাই সুখের ঢোল।
একা নিশু সুখ পিপাসু সুখের খুঁজে সাঁতারে
কূল নাতো পাই, ছন্দ হারাই বাহুবলা পাথারে।
দিন কাটে ঠিক আগের নিয়ম রাতও আসে সঙ্গহাত
দু'টিই গ্রহি আগের মতোই নেই জীবনের পক্ষপাত।
অক্টোবর ০৮, ২০২৩ খ্রি.
পানিরছড়া, হোয়ানক, মহেশখালী।

Comments (0)
No comments yet. Be the first to comment.