কোথায় তবে দেমাগগুলো, বড় গলার হুঙ্কার?
কেন এখন অস্বীকৃত স্বীকৃতিটাও দরকার?
জুতা মোছা বাবার কেনা দামী চাদরে
নিজের কেনা সস্তা টিসু কতই আদুরে...!
না পাওয়া সেই স্বীকৃতি সব 'নিপুণ হাতের ফাঁদ'—
এমন বলা সে মুখ কেমনে মেলায় কাঁধে কাঁধ?
অবাক আঁখে তাকাই দেখি মুগ্ধ হয়ে আর
বুঝতে বড় অপারগ যে চিন্তাগুলো তাঁর।
বুঝছি তবে স্বার্থলোভে বাড়িয়ে দিছে হাত
স্বার্থটানে বলতে পারে দীপ্ত দিনকে রাত।
আমরা সবে সাধু ভেবে তাঁহার পাশে এসে
অনীতি সব আড়াল রাখি নিঁপূণ ভালবেসে।
বলেছিল— লাগবে নাতো তাঁদের দেয়া স্বীকৃতি
সেটা পেতে কেন এখন নির্লজ্জ এই আবৃতি?
Comments (1)