গরুর নলার মালিকানা নিতে-
তৃতীয় বিশ্বযুদ্ধ; পাল্টাপাল্টি আক্রমণ,
কামানের গর্জনে থেমে থেমে কাঁপছে ভূ-তল।
সুযোগের উপযুক্ত ব্যবহারে সফল শেয়াল;
নলার সিংহাসনে রেখে গেছে বোতল।
উদরপূর্তির ঢেকুরে তৃপ্ত হাসি অদুরে
নির্মাংস নলাটাও পড়ে আছে বাসি,
এদিকে থেমে থেমে প্রতিঘাতে বহমান
কুকুরের লাল জলরাশি।
Comments (0)
No comments yet. Be the first to comment.