লুটেপুটে খা,
তোরা খেঁকোদের ছা।
হাতিসম পেট তোদের দু'টি তবে পা।
জুলাইয়ের হাতলে
কবজিটা বোতলে
উদরের লতি ধরে নিঃশেষে যা-
হাতিসম পেট তোদের দু'টি তবে পা।
লুটেপুটে খা,
শকুনের ছা।
গালি নয় দোয়া এটা
জোরে বলি 'বাহ্'।
সাইদের বুক বেচে
সবটুকু লৌ সেচে
না পুরে পেট যদি জুলাই বেচে যা-
হাতিসম পেট তোদের দু'টি তবে পা।
চকরিয়া সুন্দরবন (মালুমঘাট অংশ)
অক্টোবর ১২, ২০২৪ খ্রী।
Comments (1)