জুলাইয়ের ভীতিকর রাত্রিগুলো
হানা দেয় স্মৃতির বুকে,
এখনো আমি শিউরে উঠি
ভাই হারানো সেই বিয়োগ-শোকে।।
জুলাই এসেছিল বাংলা আকাশে
এনেছিল পলি পলি মেঘ
এনেছিল রক্তের বন্যা যে আর
এনেছিল জীবনের ত্যাগ।।
বুকের বাধন ছেড়ে হারিয়েছি ভাই
অবসান হলো সব চুকে...
এখনো আমি শিউরে উঠি
ভাই হারানো সেই বিয়োগ-শোকে।।
জুলাই এনেছিলো আশার আলো
যুগিয়েছে সাহস বুকে,
এনেছিলে মুক্তি স্বৈরো বাধনের
উত্থাল রাজপথ টুকে।।
পেছনে ফেরার আর ছিলো নাতো পথ
হাহাকার ছিলো মা'র বুকে...
এখনো আমি শিউরে উঠি
ভাই হারানো সেই বিয়োগ-শোকে।।

Comments (0)
No comments yet. Be the first to comment.