আঁই তোয়াঁর নীলাকাশত্ চাঁন্দর মতো ভাসিয়ুম
তোয়াঁর লগে নিশি রাইতত্ মননান্ খুলি আঁ-সিয়ুম।
মনের কোণত্ জমা হতা বুঝাই হইয়ুম তোয়ারে
আরা রাইত্তান্ হাড়াই দিয়ুম দুইজনে এক ফুঁয়ারে।
তোয়ার লগে গল্প অইবো, লেইক্খম মনর মতো গান
তোয়াঁর ছোঁয়া মনর্ ঘরত্ জুরাই দিবো আঁর পরান।
ন ভাপিয়ো দুরে আছি ভুলি গিয়ে সিরিতি
ভুলি গিয়ি এতদিনর তোয়াঁর্ আঁর পিরিতি
পতি রাইতত্ একা ঘরত্ তোয়ার হতা অই মনত্
শরীল্লান আর লগে আছে মননান্ তোয়ার ঘরত্।
ন দেখির আর নজর ভরি দুরে আছি ব-ত দিন
পরান জ্বলের উথালপাতাল য্যান নাকি ধইর্গে জীন।
কাব্যানুবাদ-
আমি তোমার নীল আকাশে শশী হয়ে ভাসবো
নিশিজুড়ে তোমার ক্রোড়ে হিয়া খুলে হাসবো।
মনের জমা যতো কথা বলবো সবি তোমাকে
সারা নিশি কাটবে নীরব দুইজনেতে সে ফাঁকে
তোমার সাথে গল্প হবে, লেখা হবে মজার গান
তোমার ছোঁয়ায় যতন পেয়ে শান্ত হবে এ পরাণ।
ভাবিয়ো না দুরে আছি ভুলে গিয়ে সব স্মৃতি
ভাবিয়ো না ভুলে গেছি তোমার আমার পিরিতি।
প্রতিরাতে মনের ঘরে তোমায় মনে খুব পড়ে
দেহ আমার সাথে আছে মন থাকে তোমার ঘরে।
নজরভরে হয় না দেখা আছি দুরে অনেক দিন
মনটা ভীষণ কাঁদে এখন যেনো আমায় ধরলো জ্বীন।
Comments (0)
No comments yet. Be the first to comment.